farheenancy@gmail.com

তোমার থাকা না থাকাটা জুড়ে আপামর শূন্যতা, 

তুমি থাকলেও যা না থাকলেও তা- কিছুই যায় আসে না!

অস্তিত্ব জুড়ে যে ছিল সয়লাব, 

তার অস্তিত্ব আজ বিলীন, 

মেঘেরাও হারিয়ে যায় মেঘের আড়ালে, 

বৃষ্টি হয়ে ক্ষয়ে যায় মেঘের শরীর, 

পৌছে যায় সেখানে যেখান হতে তারা এসেছিল। 

তুমিও চলে গেছ দৃষ্টির অপাশে- 

ক্ষীণ হতে ক্ষীনকায় হতে থাকে স্মৃতিরা, 

অথচ, একটা গোটা দশক জুড়ে শুধু ছিল তোমার বন্দনা,

শাপ হয়ে এখন গর্জে গীর্জাধ্বনি, 

তুমি থাকলেও যা না থাকলেও সে একই কথা, 

ফুরিয়ে গেছে সময় তোমার আমার আমিত্বে,

নি:স্ব প্রেম এখন এ ধরাধাম, এ অযৌক্তিক বিশ্ব কারবারে!

ধরতে গিয়ে না ধরলাম হাতটুকু, 

স্বল্পমেয়াদী ছিল যে পথচলা, 

হাহাকার হয়ে ফিরে আসে পদধ্বনি সে আমারই নিকট! 

নি:স্ব এখানে তুমি, 

নি:স্ব এখানে আমি, 

‘আমিত্বের’ ঠিকানায় জায়গা হয় না কোনো ‘আমাদের’, 

এককত্বের বন্দনায় সুর তুলে না যুগলবন্দী!  

©® ফারহীন ভূঁইয়া ন্যান্সি। 

Wooden Chair

A girl with flat eyes in the west flat  sits regularly on the wooden chair to recount her past. She

2015

 I am crying my heart out,  My lungs are screaming and whimpering in agony. After a decade, I am crying

Bag

The last token of your love was a bag, A Tommy Hilfiger.  I wish I could carry all the memories

Surrender

We keep reliving our trauma again and again until we heal.  Every encounter teach me that each situation, each context

Diva

Goddess, you are a diva.  A soul unleashed from heavens,  Not for the weak, not for the meek,  Not for

Do you think people die?

Do you think people die from lack of love? Adam?! Don’t you see them living, laughing, eating, dressing, walking, working