farheenancy@gmail.com

 

আমার একটা তুমির দরকার ছিল, 

অবসন্ন বিকাল উপভোগ করার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

বিষন্ন বেলায় হঠাৎ ঘুরে বেড়ানোর জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

মোবাইলের ভাঙ্গা স্ক্রিণ সারিয়ে দেবার জন্যে, 

আমার একটা তুমির দরকার ছিল,

সজল বিকেলে বৃষ্টির ছন্দে একসাথে ভেজার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

ক্লান্ত রাতে তোমার বুকের’পর মাথা রেখে ওম পাবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

সব না বলা কথাগুলোর বন্ধ কবাট খুলে দেবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

মন খারাপের দিনে স্বাচ্ছন্দ ফিরিয়ে আনবার জন্য,

আমার একটা তুমির দরকার ছিল, 

একান্ত আমার যত্ন নেবার জন্য, 

শুধুমাত্র আমার হবার জন্য, 

আমার একটা তুমির দরকার ছিল, 

হাজার নকলের ভীড়ে সত্যের কিরণ হয়ে

আলোকিত হবার জন্য,

অবিশ্বাসের বহরে বিশ্বস্ত থাকার জন্য, 

আমার মনের সব ভ্রান্ত ধারনা, সব ভুল,

 সব ফিকির দূর করার জন্য,

অথচ, সেই একটা তুমি নেই কোথাও। 

অথচ, সেই আমি একই রকম রয়ে গেলাম-

চির ক্ষত-বিক্ষত!  

©® ফারহীন ভূঁইয়া ন্যান্সি। 

Wooden Chair

A girl with flat eyes in the west flat  sits regularly on the wooden chair to recount her past. She

2015

 I am crying my heart out,  My lungs are screaming and whimpering in agony. After a decade, I am crying

Bag

The last token of your love was a bag, A Tommy Hilfiger.  I wish I could carry all the memories

Surrender

We keep reliving our trauma again and again until we heal.  Every encounter teach me that each situation, each context

Diva

Goddess, you are a diva.  A soul unleashed from heavens,  Not for the weak, not for the meek,  Not for

Do you think people die?

Do you think people die from lack of love? Adam?! Don’t you see them living, laughing, eating, dressing, walking, working